০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ব্যালটে হাত দিলেই যেন লাশ পড়ে: নির্বাচন কমিশনার

প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রফিকুল ইসলাম

যশোর-৬ আসনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘যদি কেউ ব্যালট পেপারে হাত দেয়, রাতের বেলায় ছিনতাই বা অন্যকিছু করার জন্যে, তাহলে যেন প্রতিটি গুলিতে একটা করে লাশ থাকে।’

যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা রফিকুল ইসলাম এ কথা বলেন।

যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রার্থীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের জন্য আমরা কোনোকিছু আনটাচড রাখবো না। আপনাদের আশ্বাস দিচ্ছি, আপনারা যদি দেখেন কোনো জায়গাতে কোনোরকম শৈথিল্য (নির্বাচন কমিশনের) আছে, তাহলে দয়া করে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সচিবালয়কে টেলিফোনে হলেও একটু অবহিত করবেন। উই উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি (আমরা অতিসত্বর ব্যবস্থা নেব)।’

ব্যালট ছিনতাই করতে গেলে গুলি করার হুমকি দিয়ে প্রার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এটি আপনাদের বলে রাখলাম। এ কাজ কিন্তু আমাদের লোকজন করবে। আমি যেখানেই গেছি, আমাকে তারা কেউ হতাশ করেনি।’ প্রার্থীদের অভয় দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। রাতে বা দিনে ঠিক সময়েই কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু লাইচ, যশোর-৬ কেশবপুর উপ-নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ, জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি কেশবপুরের সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মৃত্যু হলে যশোর-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ আসনটির উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ব্যালটে হাত দিলেই যেন লাশ পড়ে: নির্বাচন কমিশনার

প্রকাশিত : ১০:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০