০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মানিকগঞ্জে বিদেশ ফেরত ৬০ জন কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে শুক্রবার (১৩ মার্চ) আরও নতুন করে বিদেশ ফেরত ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে চারদিনে মানিকগঞ্জের ৭টি উপজেলায় বিদেশ ফেরত ১৬৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হল। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, পর্যবেক্ষণে থাকারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিংগাপুর ফেরত। করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিলসার্জন) সদস্য সচিব। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মানিকগঞ্জে বিদেশ ফেরত ৬০ জন কোয়ারেন্টাইনে

প্রকাশিত : ০২:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০