০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শিশুদের নিজ যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে বড় হতে হবে : আব্দুল্লাহ

বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধন করছেন মেয়র সাদিক আব্দুল্লাহ। ছবি সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, শিশুদের নিজ যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে বড় হতে হবে। এ জন্য যা করা প্রয়োজন তাই আমি করবো।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার হলে খেলাঘরের দু’দিনের বরিশাল জেলা সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ভেতর কিছু অভিভাবক আছেন যারা তদবিরসহ বিভিন্ন মাধ্যমে শিশুদেরকে ভালো স্কুলে ভর্তি করাতে চান। আমি এর সঙ্গে একমত নই। আমি চাই শিশুরা নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে বড় হবে।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) জুলফিকার আলী হায়দার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্য অতিথি ও অংশগ্রহনকারীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহ্বায়ক এবং খেলাঘর বরিশাল জেলার সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রাহাত।
শিশু সমবেশে বরিশাল জেলার ১৬টি শিশু সংগঠনের কয়েকশ শিশু অংশগ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

শিশুদের নিজ যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে বড় হতে হবে : আব্দুল্লাহ

প্রকাশিত : ০৭:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০