প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।বিশ্বের ১৩২টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ব্রাজিলের গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার ব্রাজিল প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়। তাকে সার্বক্ষণিক তদারকিতে রাখা হয়েছে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফ্লোরিডার রিসোর্টে সাক্ষৎ করেন জাইর বলসোনারো।
ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেনও করোনায় আক্রান্ত হন। তিনিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর কভিড-৯ রোগে আক্রান্ত হন। তবে ট্রাম্পের অফিস বলছেন তিনি এবং ভাইস প্রেসিডেন্ট মাই পেন্সের করোনা পরীক্ষার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























