বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আনোয়ারায় অনুৃষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শিশু উৎসব।
গতকাল শুক্রবার মানবাধিকার সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুৃষ্ঠিত হয়।লেখক ও সংগঠক ডাঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে সাংবাদিক স.ম জিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকে যারা শিশু তাদের কে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর আর্দশকে জানতে হবে।তাঁর আর্দশ ও দেশপ্রেম আমরা যদি ধারণ করতে পারি তাহলে বঙ্গবন্ধু কন্যার যে সোনার বাংলা বিনির্মাণ করতে যাচ্ছে তা শতভাগ সফল হবে।উক্ত বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক সরোজ দাস,দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহ-সম্পাদক এম এ সবুর,সাবেক ছাত্রনেতা এম এ আব্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মাসুমা আঁকি,রুমি আকতার মৌ,সাংবাদিক মোজাম্মেল হক, শেখ আব্দুল্লাহ,এনামুল নাবিদ,ফরহাদুল ইসলাম,জাবেদুল ইসলাম,রিয়াদ হোসেন,জাহিদ হাসান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইএম










