০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নারায়ণগঞ্জে চুলা জ্বালাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে এক দম্পতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।

দগ্ধরা হলেন- স্বামী আশরাফুল আলম (৫০) ও স্ত্রী রোজিনা (৪০)। এরমধ্যে পেশায় সিকিউিরটি গার্ড আশরাফুলের ৭৫ শতাংশ এবং রোজিনার ৫৭ শতাংশ বার্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রতিবেশী হারুনুর রশিদ জানান, সকালে রান্না ঘরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। এতে স্বামী-স্ত্রী দু’জনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নারায়ণগঞ্জে চুলা জ্বালাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ

প্রকাশিত : ০৪:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০