০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হজক্যাম্পে ইতালি-ফেরত ১৫৫ বাংলাদেশিকে নেয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি। তাদেরকে প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে চারটি বাসে করে তাদেরকে নেয়া হবে আশকোনা হজক্যাম্পে।

রোববার (১৫মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

পরে চারটি বাস করে এই ১৫৫ জনকে নেয়া হবে আশকোনার হজ ক্যাম্পে। সেখানে পরীক্ষার পর তাদের কোথায় কোয়ারেন্টাইনে রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি। ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

এর আগে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল। প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

শফিকুল ইসলাম খান মিল্টন: রাজনীতিতে ৪২ বছরের পথচলা, জনসেবায় নতুন দায়িত্ব

হজক্যাম্পে ইতালি-ফেরত ১৫৫ বাংলাদেশিকে নেয়া হচ্ছে

প্রকাশিত : ১০:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০