০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিকালে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য রোববার (১৫ মার্চ) ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা।

রোববার (১৫ মার্চ) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ কনফারেন্স। এতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।

শনিবার রাতে (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। এ সময় স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেয়ার জন্য শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি টুইটারে লেখেন, করোনাভাইরাস ঠেকাতে আমি সার্ক দেশগুলোর নেতাদের একটি শক্তিশালী কৌশল গ্রহণের প্রস্তাব করছি। আমাদের জনগণকে সুস্থ রাখার স্বার্থে আমরা এ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সুস্থ পৃথিবীর জন্য সম্মিলিতভাবে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি।

মোদির আহ্বানের প্রেক্ষিতে বাংলাদেশ এতে সম্মতি জানায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিকালে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০