০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নানা আয়োজনে ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

ছবি: সংগৃহীত

নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাতটার দিকে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শহর আওয়ামী লীগ। এ সময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া সকাল আটটার দিকে শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া এবং করোনাভাইসার থেকে বিশ্ববাসী যের রক্ষা পায় সেই দোয়া করা হয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নানা আয়োজনে ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রকাশিত : ১২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০