০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত দেশে নতুন করে আরো দুজন

দেশে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

মঙ্গলবার (১৭ মার্চ) সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

তিনি আরো জানান, নতুন করে আক্রান্ত দুজনই পুরুষ। একজন ইতালি থেকে এসেছেন, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন। দেশে এখন মোট ১৬ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে আছেন ৪৩ জন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

করোনায় আক্রান্ত দেশে নতুন করে আরো দুজন

প্রকাশিত : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০