০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

টাঙ্গাইলে মুজিববর্ষের উপহার পেল এক হাজার দরিদ্র পরিবার

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে এক হাজার চারজন ভূমিহীন পরিবারকে সরকারি খাসজমি দেয়া হয়েছে। মুজিববর্ষের উপহার পেয়ে খুশি হয়েছেন এসব অসহায় পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৭ মার্চ) টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম মুজিববর্ষের উপহার হিসেবে তাদের কাছে জমির দলিল হস্তান্তর করেন। একই সঙ্গে উপজেলার পাঁচটি গ্রাম ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

গ্রামগুলো হলো উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি, আনাইতারা ইউনিয়নের লক্ষ্মীন্দা, জগতভাররা, চৌবারিয়া ও বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া।

সরকারি নির্দেশনায় মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও মঙ্গলবার মির্জাপুর উপজেলার মহেড়া, ছাওয়ালী, জামুর্কী, উপজেলা সদর এবং লতিফপুর গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন এক হাজার চারজনকে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

টাঙ্গাইলে মুজিববর্ষের উপহার পেল এক হাজার দরিদ্র পরিবার

প্রকাশিত : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০