০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মাটি খুঁড়ে উদ্ধার এক বস্তা ইয়াবা

উদ্ধার করা ইয়াবার সঙ্গে বিজিবি সদস্যরা

কক্সবাজারের টেকনাফে মাটি খুঁড়ে থেকে এক বস্তা ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ওই উপজেলার হ্নীলা ইউপির চৌধুরী পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চৌধুরী পাড়া রাখাইন সম্প্রদায়ের শ্মশানের পাশ থেকে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করা হয়েছে। ওই বস্তায় ৫০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

লে. কর্নেল ফয়সল আরো জানান, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক দেড় কোটি টাকা। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মাটি খুঁড়ে উদ্ধার এক বস্তা ইয়াবা

প্রকাশিত : ১২:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০