০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক রিয়াল সভাপতি, অবস্থা আশংকাজনক

লরেঞ্জো সাঞ্জ /ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে লরেঞ্জো সাঞ্জের সম্পর্ক বেশ পুরোনো। ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা দশ বছর রিয়ালের পরিচালক থাকার পর ঐতিহ্যবাহী ক্লাবটির সভাপতি হন তিনি। সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করা সাঞ্জ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। যেকোনো সময় আসতে পারে দুঃসংবাদ।

সাঞ্জের অধীনে একবার করে লিগ ও সুপার কাপের পাশাপাশি দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সূত্রানুযায়ী বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে তাকে।

যে সময় লরেঞ্জো সাঞ্জ রিয়ালের সভাপতি হন তখন অর্থনৈতিক দুর্দশায় ছিল ক্লাবটি। সেই দুর্দিনে নিজের পকেটের টাকা খরচ করে তারকা স্ট্রাইকারদের নিয়ে আসেন তিনি। এদের ভেতর সুকার ও মিয়াতোভিচ উল্লেখযোগ্য।

এছাড়া ক্লারেন্স সিডর্ফ, রবার্তো কার্লোস, ক্রিশ্চিয়ান পানুচ্চি, স্যামুয়েল ইতোসহ আরো অনেককে রিয়াল মাদ্রিদে নিয়ে আসেন সাঞ্জ। তবে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেও সমর্থকদের মন রাখতে ব্যর্থ হন তিনি। ২০০০ সালের সভাপতি নির্বাচনে এই সংগঠক হেরে যান বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক রিয়াল সভাপতি, অবস্থা আশংকাজনক

প্রকাশিত : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০