প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় নৌপথে মানুষের চলাচল সীমিত করার অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ মার্চ) সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ড্রেনের মুখে ‘ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের সময় এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
নৌ প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণসহ সতর্কতামূলক কাজ করছে। মিডিয়ার মাধ্যমে জনগণ সচেতন হচ্ছে।
‘তিনি (নৌ প্রতিমন্ত্রী) প্রয়োজন ছাড়া নৌপথে মানুষের যাতায়াত সীমিত করার অনুরোধ জানান।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ
























