০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রামগঞ্জে প্রবাস ফেরত ৫৯৬ জন লাপাত্তা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রবাস ফেরত ১৩ জন কোয়ারেন্টিনে থাকলেও ৫৯৬ জন লাপাত্তার সংবাদে সর্বস্থরে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। তাদের সন্ধানে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা গ্রামের বসত ঘরে উপস্থিত হয়েও তাদের সনাক্তের ব্যাপারে কোন কুলকিনারা করতে পারছেন না।

এরই সূত্রধরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে প্রবাস ফেরত করোনা ভাইরাস সনাক্তকরণ বিষয়ে জরুরি মতবিনিময় কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পৌদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মুনতাসিন জাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রৌশন জামিল ভূঁইয়া।

মতবিনিময় সভায় বক্তারা বলেন ,গত ১০ দিনে রামগঞ্জ উপজেলাতে ৬০৯ জন প্রবাসী এসেছে। তাদের সন্ধান নেওয়া হচ্ছে। কারো জ্বর,সর্দি,কাশি ও শ্বাস কষ্ট হলে হাসপাতালের সামনে স্থাপিত ফ্লু কর্নারে উপস্থিত হয়ে হয়ে ডাক্তার দেখাবে। এছাড়াও অসুস্থ্য রোগীদের জন্য হাসপাতালে ২০ শয্যার আইসোলেসেন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রামগঞ্জে প্রবাস ফেরত ৫৯৬ জন লাপাত্তা

প্রকাশিত : ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০