০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন দূতাবাস বন্ধ ও পণ্য বর্জনের আহ্বান ইরান আলেমের

মার্কিন দূতাবাস বন্ধ ও পণ্য বর্জনের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, শুধু বিবৃতি নয় বায়তুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে মুসলিম দেশগুলো মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি দূতাবাস বন্ধ করে দিলে আমেরিকা এ ধরনের অন্যায় সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। এছাড়া আরও অনেক উপায় অবলম্বন করা যেতে পারে।

তিনি আরও বলেন, জাতিসংঘ অবৈধ ইসরাইলকে মেনে নিলেও বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের ভূখণ্ড হিসেবে গণ্য করে। জাতিসংঘের ইশতেহারগুলোতেও বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের দখলীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি ফিলিস্তিনিদের তৃতীয় ইন্তিফাদা বা গণঅভ্যুুত্থান প্রসঙ্গে বলেছেন, এই ইন্তিফাদা শেষ পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের দিকে যাবে। তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসনের কঠোর সমালোচনা করে বলেন, আসলে সৌদি সরকার মুসলমানও নয় আরবও নয়। তারা শিগগিরই অপরাধের সাজা পাবে।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মার্কিন দূতাবাস বন্ধ ও পণ্য বর্জনের আহ্বান ইরান আলেমের

প্রকাশিত : ০৬:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭