সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশফেরত আরও ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টা পর্যন্ত তাদের কোয়ারেন্টানে নেওয়া হয়। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত বিদেশফেরত ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হল।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তারা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।এদের মধ্যে কেউ নির্দেশ অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ










