বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। একই কারণে এবার দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সমস্ত গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কাজ চলবে।
দর্শনার্থীদের জন্য জাদুঘর কবে পুনরায় উন্মুক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হলে তা পরে জানানো হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ
























