০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সিলেটে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত নারীর দাফন সম্পন্ন হয়েছে।

৬১ বছর বয়সি এই নারী রোববার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে মারা যান।

বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী বেলা দেড়টার নগরের হযরত মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

এর আগে মারা যাওয়া নারীর আত্মীয় স্বজনরা জানাজা পড়েন। তিনি গত ২০ মার্চ থেকে এ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।

সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন। আজ আইইডিসিআর এর টিমের ওই নারীর রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।’

উল্লেখ‌্য, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। শনিবার পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীসহ চারজন চিকিৎসাধীন ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সিলেটে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০