১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নারায়ণগঞ্জে ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ নিয়ে জেলাজুড়ে একজন চীনা ও দুইজন ভারতীয় নাগরিকসহ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

রোববার (২২ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ।

সিভিল সার্জন আরও জানিয়েছেন, নতুন করে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে ৩৩ জনকে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একই পরিবারে ইতালি ফেরত প্রবাসি ও তার স্ত্রী সন্তান এবং আট মাসের শিশু সন্তানও।

ডা. ইমতিয়াজ জানিয়েছেন, জেলায় যারাই বিদেশ ফেরত রয়েছেন তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশও মাঠে কাজ করছে। জেলাতে করোনা আক্রান্ত কেউ নেই। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নারায়ণগঞ্জে ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত : ১১:১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০