০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মো. বিল্লাল হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রথমে পুলিশের ধারণা ছিল ওই কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয় খুন। হত্যার পর ওই কিশোরের মরদেহ ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। শুক্রবার ভোর ৪টায় মরদেহটি উদ্ধারের পর সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিল্লাল হোসেন উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের বাসিন্দা ওই গ্রামের সবুজ গাজীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোরের বন্ধু মহলের অনেককেই পুলিশ সন্দেহের তালিকায় রেখেছে। তদন্তের স্বার্থে পুলিশ আটক ৩ জনের নাম প্রকাশ করেনি। এদিকে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নন্দন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলকে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখে সন্দেহ হয় এটি দুর্ঘটনা জনিত মৃত্যু নয়। হত্যা কান্ড বলে ধারনা করা হচ্চে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম। তিনি জানান ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে এটি খুন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ৩

প্রকাশিত : ১১:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০