১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের শিবপদ দাসের ছেলে মুকুন্দ কুমার দাস (১৯)। একই গ্রামের মাদার দাসের ছেলে আশিষ কুমার দাস (১৭)। মুকুন্দ কুমার ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। আশিষ কুমার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে মুকুন্দ ও আশিষ মোটরসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি জরুরি ঔষুধবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই ছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র নিহত

প্রকাশিত : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০