০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

৯ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি বাড়তে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ছুটি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বাড়বে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।’

কোয়ারেন্টাইনের সময় কত তারিখ পর্যন্ত হবে- এ সময় জানতে চান প্রধানমন্ত্রী। তখন পাশে থেকে কোনো কর্মকর্তা জানান ৯ এপ্রিল পর্যন্ত।

তখন প্রধানমন্ত্রী বলেন, ‘৯ তারিখ পর্যন্ত…এই ছুটিটা সীমিত আকারে আমাদের বাড়াতে হবে। সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান

৯ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি বাড়তে পারে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০