মাদারীপুর জেলা প্রশাসকের উদ্যেগে সোমবার (৩০মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলার কর্মরত সাংবাদিকেদের সাথে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস,জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ আনোয়ার হোসেন, মাদারীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক,জাহাঙ্গীর কবিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সংবাদ সম্মেলনে যানা গেছে মাদারীপুরে গত ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত প্রবাসীর সংখ্যা ৩৫১৩ জন। জেলায় এ পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে ছিল ১৩৭০ জন,ছারপত্র প্রদানের পর বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছে ৪২৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৩ জন যারা সকলেই সুস্থ হয়ে চলে গেছেন। মাদারীপুরের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টেইনে যুক্ত হয়েছেন ১ জন । তবে আক্রান্ত ১০ জনের ৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে মারা গেয়েছে ১ জন। মাদারীপুর জেলায় এ পযর্ন্ত ত্রাণ বিতরন করা হয়েছে মাদারীপুর সদর থানায় ৩ হাজার পরিবারকে মোট ৩০ মেট্রিক টন খাদ্য এবং ২ শত পরিবারে মোট নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
শিবচর থানায় ৪ হাজার পরিবারকে মোট ১১৭ মেট্রিক টন খাদ্য এবং ১৫ শত পরিবারে মোট নগদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। রাজৈর থানায় ২ হাজার পরিবারকে মোট ৩০ মেট্রিক টন খাদ্য এবং ২ শত পরিবারের নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। কালকিনি থানায় ২ হাজার ৪ শত পরিবারকে ৩৬ মেট্রিক টন খাদ্য এবং ২ শত পরিবারের নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বর্তমানে জেলা প্রশাসকের ত্রাণ শাখায় ২৪০ মেট্রিক টন খাদ্য সহ নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা মজুদ রয়েছেন বলে জানায় মাদারীপুর জেলা প্রশাসক।










