০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নান্দাইলে ট্রাকচাপায় নিহত ২

প্রতিকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের চাপায় এক কৃষক ও পান বিক্রেতা নিহত হয়েছেন।

নান্দাইল হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌহিদ জানান, বুধবার (০১ এপ্রিল) সকাল ৬টার টার দিকে নান্দাইল পৌরসভার চারআনি পাড়ার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাকচর এলাকার কৃষক আব্দুর রশিদ (৭০) ও মাটিকাটা এলাকার পান বিক্রেতা সিরাজুল ইসলাম (৫৫)।
ওসি বলেন, ভুট্টাবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে এক পথচারী ও এক সাইকেল আরোহীকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।” খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে গেছে বলে জানান তৌহিদ।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নান্দাইলে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০