করোনা ভাইরাসের কারণে বিশ্ব বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে ভাইরাসটির সংক্রামণ।বাংলাদেশ সরকারের নির্দেশনায় দেশের কাঁচাবাজার, ওষুধ, সুপারশপ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট ও গণপরিবহনসহ সব ধরণের জনসমাগম বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও পরিবহন সমিতি। সে ডাকে সাড়া দিয়ে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজার সংলগ্নে বেড়াজাল গ্রামের প্রভাষক মোহাম্মদ ওয়াসিম। তিনি চাঁদপুর কচুয়া ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের টিচিং দেন। দেশের এই ক্লান্তিকর অবস্থায় অার করোনা পরিস্থিতির কারণে তার বেতনের টাকা দিয়ে নিজ উদ্যোগে এলাকার কর্মহীন ও হতদরিদ্র অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং খাদ্যসামগ্রী অটোরিকশার মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এ প্রসঙ্গে প্রভাষক ওয়াসিম বলেন,করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অাবার অনেকে এই অবস্থায় কর্মহীন হয়ে পড়ে এবং অনেক নিম্নবিত্ত পরিবার অাছে একবেলা খাবার জোগাতে খুব কষ্ট হচ্ছে তাই এই ক্লান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অামার স্বাধ্য অনুযায়ী অামার বেতনের টাকা দিয়ে নিজ এলাকার এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। অামি অাহ্বান করব অামার মতো আশেপাশে যারা অাছেন তারাও এসব মানুষদের পাশে দাঁড়ান। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।
০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বেতনের টাকা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বুড়িচংয়ে প্রভাষক ওয়াসিম
-
আক্কাস আল মাহমুদ হৃদয় - প্রকাশিত : ১০:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- 86
ট্যাগ :
জনপ্রিয়










