ময়মনসিংহের মুক্তাগাছায় অ্যাম্বুলেন্সে মদ পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো এ্যাম্বুলেন্স চালক সজিব মনির ঋষিদাস , অমর হরিজন ও নেহাল পাল ।
তারা সদর উপজেলার কোতয়ালী থানার বাসিন্দা । শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরের দিকে মুক্তাগাছা শহরের ফাঁড়ি পুলিশ স্টেশনের সামনে ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মুক্তাগাছার ঋষিপাড়া থেকে চোলাই মদ সংগ্রহ করে চালকসহ তিন জন দ্রুতগতিতে আ্যাম্বুলেন্সটিকে নিয়ে যাচ্ছিল। গোপন খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ আ্যাম্বুলেন্স ও মিনারেল ওয়াটারের বোতলে রাখা বেশকিছু বোতল চোলাই মদ জব্দ করে এবং চালকসহ ৩ জনকে গ্রেফতার করে ।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে আ্যাম্বুলেন্সে মদ পাচারের ঘটনা অকল্পনীয় ও দু:খজনক । সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে ।










