০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বেতনের জন্য এসে লাশ হলেন পোশাককর্মী

প্রতীকী ছবি

সাভারে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার যাত্রী এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ।

নিহত মরিয়ম (৩৫) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা। সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের একেএম নিটওয়্যার পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী আকলিমা আক্তার বলেন, আজ আমাদের কারখানায় বেতন দেয়ার কথা ছিল। তাই আমরা কারখানায় যাচ্ছিলাম। মরিয়ম অটোরিকশাযোগে কারখানায় যাচ্ছিল। গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছলে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ তার অটোরিকশাকে থামার সংকেত দেন।

এ সময় তাকে বহনকারী অটোরিকশা ডানে মোড় নিয়ে সাভার উপজেলার দিকে ঢুকতে চেষ্টা। তখন সাভারগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। এ ঘটনায় আহত অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

বেতনের জন্য এসে লাশ হলেন পোশাককর্মী

প্রকাশিত : ০৬:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০