০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে গৃহবধূকে গলা কেটে হত্যায় স্বামী-দেবর আটক

নীলফামারীর সৈয়দপুরে ইসমত আরা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমত উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, সকালে কয়ানিজপাড়ায় তাদের বাসার পেছনে ইসমতের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ইসমত তার স্বামী, সন্তান ও দেবর শফিয়ার রহমানকে (৪৫) নিয়ে কয়ানিজপাড়ার বাসায় থাকতেন। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও দেবরকে আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় চাঁদা দাবিতে বাড়িতে হামলা, যুবক গ্রেপ্তার

সৈয়দপুরে গৃহবধূকে গলা কেটে হত্যায় স্বামী-দেবর আটক

প্রকাশিত : ০১:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭