করোনা উপসর্গ বা করোনা আক্রান্ত রোগীদের বিনামুল্যে জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে, নান্দনিক ফাউন্ডেশনের উদ্যোগে নান্দনিক হেলথ সাপোর্ট নামে এ্যম্বলেন্স প্রদান করেন নান্দনিকের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে সিভিল সার্জন ডা: শামস উদ্দিনের হাতে এ্যাম্বলেন্সের চাবি তুলে দেন ব্যারিস্টার ইমন।
ব্যারিষ্টার ইমন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে। করোনা আক্রান্ত বা করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের হাসপাতালে আনা নেয়া করতে জরুরী প্রয়োজনে একটি এ্যাম্বুলেন্স প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে এই করোনা ভাইরাস উপেক্ষা করে মাঠে আছি, ঘরবন্দি মানুষের সাহায্য সহযোগিতা দেয়ার চেষ্টা করছি। এই এ্যাম্বলেন্সটি কাভার না হলে আরও দেয়ার চেষ্টা করব।
সিভিল সার্জন ডা: শামস উদ্দিন বলেন, জরুরী প্রয়োজনে একটি এ্যাম্বুলেন্স পাওয়া গেলে। এই এ্যাম্বুলেন্স এর কোন ভাড়া নেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: আশরাফুল ইসলাম, ইমনের সহধর্মীনি ব্যারিস্টার ফারজানা আক্তার শীলা, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও প্রকাশক, এসএ টিভি জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সদর হাসপাতালের আরএমও ডা: রফিকুল ইসলাম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















