০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

‎‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‎দিবসটি উপলক্ষে বুধবার নীলফামারী র‌্যালি, আলোচনা সভা, রোড শো, তথ্য চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। ‎জেলা প্রশাসন ও বিআরটিএ নীলফামারী সার্কেল এই কর্মসুচির আয়োজন করে। ‎জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

‎জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মেহেদী হাসান। ‎বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফজলুর রহমান মোহসিন, সড়ক ও জনপথ অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

‎এরআগে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‎বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মেহেদী হাসান জানান, ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে থাকে কিন্তু শারদীয় দূর্গাপূজার কারণে দিবসটি সারাদেশে ২৮অক্টোবর পালিত হয়।

‎বলেন, দিবসটি ঘিরে সচেতনতা মুলক বিভিন্ন বার্তা নিয়ে রোড শো অনুষ্ঠিত হয় শহরে। দুটি পিকআপে এই রোড শো প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বার্তা জনসাধারণের হাতে হাতে তুলে দেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশিত : ০৪:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬