০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে আরও দু’জন করোনা পজেটিভ

শেরপুর জেলায় শিশুসহ আরও দু’জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, এদের একজন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু। এই শিশু গত রবিবারে আক্রান্ত শ্রীবরদী হাসপাতালের কর্মচারীর   ছেলের ঘরের নাতিন।  অপরজন ঝিনাইগাতি উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চালক (৪০)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট এসে পৌছায়। আক্রান্ত দুইজনকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন ইউনিটে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন একেএম আনোয়ারুর রউফ।   এ নিয়ে শেরপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৪ জনে।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চতূর্থ শ্রেণির নারী কর্মচারী ও শেরপুর সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের এক অটো চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ বলে সণাক্ত হয়। তবে তারা শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে এখনও পর্যন্ত সুস্থ আছেন।
ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে আরও দু’জন করোনা পজেটিভ

প্রকাশিত : ১২:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

বিজনেস বাংলাদেশ/ ইমরান