১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শিবচরে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা শত বস্তা চাল জব্দ করেছে পুলিশ

মাদারীপুর শিবচর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা একশ বস্তা চালসহ শিবচরের কুতুবপুর থেকে শুক্রবার (১০ এপ্রিল) আনুমানিক সাড়ে ১২ টায় মাহবুব হাসান রাসেদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শিবচর উপজেলার ইমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রাসেদ। পুলিশ সুত্রে জানা যায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুতুবপুর বাজারের ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের এজেন্টের রুমে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহোতা জসিম তালুকদার পালিয়ে যায় ।

পরে উদ্ধার করা হয় একশ’ বস্তা চাল। এ সময় জসিমের সহযোগী রাসেদকে আটক করে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এগুলোতে খাদ্য অধিদপ্তর সিলও রয়েছে। এই চক্রের মূলহোতা কুতুবপুর সিন্টু মুন্সী কান্দি, এলাকার ইমানউদ্দিন তালুকদারের ছেলে জসিম তালুকদার। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জসিম ইসলামী ব্যাংকের এজেন্ট বলে পুলিশ জানায়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

শিবচরে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা শত বস্তা চাল জব্দ করেছে পুলিশ

প্রকাশিত : ১০:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০