১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

হোম কোয়ারেন্টানে থাকতে বলায় ইউপি সদস্যের উপর হামলা

  • রাসেল সুমন
  • প্রকাশিত : ০২:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
  • 78

করোনার আতংকে নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসা বাবা-ছেলেকে নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় এবং প্রশাসনের কাছে নাম-ঠিকানাসহ তথ্য দেয়ায় স্থানীয় এক মেম্বারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কচুয়া উপজেলার বারৈয়ারা বাজারের তিন রাস্তার মোড়ে ওই মেম্বারের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলার শিকার কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের বারৈয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার ৪ টার দিকে রারৈয়ারা গ্রামের উওর পাড়া মোল্লা বাড়ীর অধিবাসী ইসমাইল মোল্লা ও তার ৪ ছেলে হাবিব, আব্দুল হালিম, মো. হোসেন ও সাইফুল ইসলাম নারায়নগঞ্জ থেকে করোনার ঝুকি নিয়ে তাদের বাড়ী আসেন।

বৃদ্ধ ইসমাইল হোসেন মোল্লা জ্বর ও কাশি নিয়ে বারৈয়ারা বাজারের একটি ফার্মেসী থেকে প্রাথমিক ঔষধ নেয়। এ খবর পেয়ে আমি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, ওসি মো. অলিউল্লাহ অলি ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েলের নির্দেশে আমি নারায়নঞ্জ থেকে আসা ওই ব্যক্তিদের নামের তালিকা কচুয়া প্রশাসনের কাছে প্রেরন করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বারৈয়ারা বাজারের তিন রাস্তার মোড়ে এসে অর্তকিত হামলা চালিয়ে মারধর করে।

ইউপি সদস্য আরো বলেন নারায়ণগঞ্জ লক ডাউন ঘোষণার পর রাতের আধারে কমপক্ষে একশোর মতন লোকজন ঘরে ফিরেন। এদিকে ঘটনার পর থেকে হামলা কারীরা এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছেন বলে স্থানীয় এলাকাবসাী জানিয়েছেন। অপর দিকে ইউপি সদস্য মো. আলাউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনায় সাচার পলিশ ফাঁড়ির এসআই মো. আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

হোম কোয়ারেন্টানে থাকতে বলায় ইউপি সদস্যের উপর হামলা

প্রকাশিত : ০২:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০