১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ২শ বস্তা চাল উদ্ধার আটক ১

বকশীগঞ্জে চাল ব্যবসায়ীর দোকানে আনলোডের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২শ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতেপুলিশ অভিযান চালিয়ে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার চাল ব্যবসায়ী নূর কামালের দোকানে আনলোডের সময় এ চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চাল জব্ধ করে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দোকানের মালিক নুর কামালকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খন্দকার বলেন, এনএসআই থেকে খবর পাই হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল নূর কামালের দোকানে নামানো হচ্ছে। আমি বকশীগঞ্জ থানার ওসিকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিই। ওই দোকানে গিয়ে হাতেনাতে চালগুলো জব্দ করে পুলিশ। প্রথমে ওই চাল ব্যবসায়ী বলছিলেন এসব সরকারি চাল নয়। পরে তিনি সত্যতা স্বীকার করেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট বলেন, আটককৃতর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ২শ বস্তা চাল উদ্ধার আটক ১

প্রকাশিত : ০২:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০