১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরায় চার গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে গেছে। এতে চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা মাছের ঘের।

শুক্রবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় ১২০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ মধ্যরাতে জোয়ারের পানির তোপে বাঁধটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চারটি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কোলা, হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়েছে।

তারা আরও জানান, দুই চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধটি ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরায় চার গ্রাম প্লাবিত

প্রকাশিত : ০৩:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০