১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগে থানায় জিডি করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় এ ঘটনার তদন্ত চেয়ে জিডি (নং ৩৪০, তারিখ ১১ এপ্রিল ২০২০) করা হয়।

বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে ১০ এপ্রিল শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে ০১৬৪৮১০৯১১২ নাম্বার থেকে তার ০১৭১২৩০৬৫০১ ব্যবহৃত নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে জীবননাশের হুমকি প্রদান করে। ৪৯ সেকেন্ডের এ কথোপকথনে হুমকিদাতা নানা অশালীন কথাবার্তা বলে প্রাণনাশেরও হুমকি দেয়। অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়।

সম্প্রতি দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিএমএসএফ নানাভাবে প্রতিবাদ করে আসছে। এ কারনে হয়তো কোন পক্ষ তাকে হুমকি দিতে পারেন। বিষয়টি প্রশাসনকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে হুমকির ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাখাসমুহের নেতাকর্মীদের মাঝে নিন্দা ও তীব্র প্রতিবাদে ফুঁসে ওঠে। বর্তমানে তিনি মহামারী করোনা ইস্যুতে নিজ জেলা ঝালকাঠিতে অবস্থান করছেন।

তিনি স্থানীয় সংগঠন ঝালকাঠি নাগরিক ফোরামেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি

প্রকাশিত : ১০:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০