নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি সেবা দিবে ভ্রাম্যমাণ চিকিৎসা টিম।
‘রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে’ -এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসারি এই টিম চালু করেছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ ডাক্তার, ২ এমআই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার।
এসআই রূপন কুমার সরকার জানান, নরসিংদী জেলায় লকডাউন চলছে। সীমান্ত প্রবেশ পথ বন্ধ থাকায় অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এসময় মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বা বাসায় গিয়ে জনগণের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য এই নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
এখানে ২টি এ্যাম্বুলেন্স, এমআই, ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে যৌথভাবে প্রতিদিন এই টিম কাজ করবে।
হট লাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা নিতে পারবেন, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া করবে।
উল্লেখ্য, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান টিম গঠন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান





















