০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় মাসে ৩ হাজার টাকা পাবে ৩৪ লাখ পরিবার

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবরোধে দেশে বেশকিছু স্থানে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। সবকিছু বন্ধ করে দিয়ে মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে দুবেলা খাবারের জন্য সাহায্যের আশায় চেয়ে আছেন লাখ লাখ শ্রমজীবী মানুষ।

এমন পরিস্থিতিতে ইউরোপ, আমেরিকা এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও এ শ্রেণির মানুষের খাবারের জন্য খাদ্যসামগ্রীসহ নগদ টাকা দিচ্ছে সে দেশের সরকার। বাংলাদেশেও এমন ৩৪ লাখ পরিবারকে করোনাকালীন তিন মাসের প্রতিমাসে ২ হাজার কিংবা ৩ হাজার করে নগদ টাকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালায়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এভাবে ৩৪ লাখ পরিবারকে তিন মাস ২ হাজার করে টাকা দিলে সরকারের প্রয়োজন হবে ২ হাজার ৪০ কোটি টাকা। আর প্রতিমাসে ৩ হাজার করে দিলে প্রয়োজন হবে ৩ হাজার ৬০ কোটি টাকা।’

৩৪ লাখ পরিবার কীভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের, বস্তিবাসী ও ভাসমান জানগণ নিয়ে ২০১৪ সালে একটি সার্ভে করেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ওই সার্ভেকে ভিত্তি ধরে সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি, যেমন :- মেয়র, কাউন্সিলর, উপজেলার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের মাধ্যমে সুবিধা গ্রহীতাদের একটা তালিকা তৈরি করা হবে। তারপর গ্রহীতার প্রত্যেকের নিজস্ব মোবাইল নম্বরে এ টাকা পৌঁছৈ দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, এটা করা সম্ভব। তবে এর মধ্যে কিছু মিসইউজ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ উদ্যোগটি চলতি মাসেই বাস্তবায়ন করার ইচ্ছা রয়েছে সরকারের। এমনকি এ উদ্যোগ আগামী ১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখে নতুন বছরের শুরুতে ঘোষণা দেয়া হতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘এ বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে করোনার ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার আলোচনা সভা

করোনায় মাসে ৩ হাজার টাকা পাবে ৩৪ লাখ পরিবার

প্রকাশিত : ১০:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০