০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল

জনসমাবেশ সৃষ্টি করায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তার থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা গেছে, শুক্রবার বিকালে চেয়ারম্যান মাহাবুব আলম ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী মতবিনিময় সভার নামে জনসমাবেশ করেন। যেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হক ও সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনিসহ প্রায় ৮০/৯০ জন উপস্থিত ছিলেন। পরে ওই সমাবেশের ছবি তিনি নিজের ফেসবুক টাইমলাইনে আপ করেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এ জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, একজন জনপ্রতিনিধি হয়েও করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম ভঙ্গ করেছেন তিনি। তাই তাকে এ জরিমানা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

প্রকাশিত : ১২:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০