১২ ই এপ্রিল ২০২০ ইং নরসিংদী পৌরসভা সংগীতা মোড়ে (অস্থায়ী ক্যাম্পে) -নরসিংদী জেলা পুলিশ প্রশাসন ও স্বাচিপের যৌথ মেডিকেল টিমের মাধ্যমে ব্যাতিক্রম ভাবে স্বাস্থ্যসেবা দিচ্ছেন জেলা প্রশাসন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদী জেলাতে চলছে লকডাউন। নরসিংদী জেলার সাথে বিভিন্ন জেলার সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বা স্ব শরিলে উপস্থিত হয়ে জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা পুলিশের ভ্রাম্যমান যৌথ মেডিকেল টিম গতকাল এবং আজ সহ ২দিনে ৩০০জনকে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। “রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে”- এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই উদ্যোগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ।
নরসিংদী জেলা পুলিশ প্রশাসন- ২টি এ্যাম্বুলেন্স, এমআই, ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করে যাচ্ছেন । হট লাইন নাম্বারে যে কেউ ফোন করলেই টেলিফোনে চিকিৎসা সেবা দিচ্ছে এবং মানুষের দোড়গোড়ায় গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন।
এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার – প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দী হয়ে পরা তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। যৌথ মেডিকেল টিম গঠন করে সেবা প্রদান করছি। পরিস্থিতি সকলের অনুকূলে না আসা প্রর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরো বাড়ানো হবে।










