চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি ২২৬ বস্তা (৫০ কেজি) চাউলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় এবং ২২৬ বস্তা চাউল জব্দ করা হয়। পুলিশ জানায়, মুলহোতা বাবু পলাতক আছে।
গ্রেফতারকৃতরা হল-সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে এবং বাড়ির ভাড়াটিয়া মোঃ মেসবাউল হক (৩৮) এবং একই উপজেলার গণকা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর জোড়া বকুলতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২৬ বস্তা সরকারি চাউলসহ ওই ২জনকে গ্রেফতার করা হয়। তারপর জেলা প্রশাসনের সহায়তায় ২২৬ বস্তা চাউল জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা সরকারি চাউল বাজারজাত করার উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করছিল বলে জানায় পুলিশ।
সদর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, জেলা পুলিশের একদল চৌকষ অফিসারের নেতৃত্বে এক অভিযানে সরকারি চাউলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মুল হোতাকে গ্রেফতার করা গেলে আসল রহস্য বেরিয়ে আসবে। তিনি জানান, সরকারি ত্রাণের চাউল নিয়ে কারসাজি বা আত্মসাৎ করে কেউ রেহায় পাবেনা। এই কুকর্মের সাথে যারা যারা জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন পিপিএমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।




















