করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে সাধারণ সর্দি, কাশি ও জ্বর দেখা দিলে পরিবারের লোকজনসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে কিছু এলাকার সচেতন ব্যাক্তিরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি অথবা ডাক্তারদের অবহিত করেন। এমন খবরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের কর্মীরা রোগির বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।
কমিউনিটি ক্লিনিকের কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪৫টি কমিউনিটি ক্লিনিকে মাস্ক ও পিপিই প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইসমাইলের পক্ষ থেকে মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াংকা আচার্যের হাতে এসব মাস্ক ও পিপিই তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহম্মেদ।
এসময় উপস্থত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি মোঃ শাহ আলম, উপজেলা সিএইচসিপির সভাপতি মোঃ জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া। এসময় উপস্থিত স্থানীয় সংবাদকর্মীদের মাঝেও পিপিই প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










