১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

হাকিমপুরে গৃহবন্দী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুরে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর থানা ও পৌর শাখা।

আজ মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় এসব খাদ্য বিতরণ কাজের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান। এসময় প্রতিটি পরিবারের মাঝে, ৫ কেজি চাল, এক কেজি করে লবন, আটা, ডাল, আলু এবং আধা লিটর সোয়াবিন তেল বিতরণ করা হয়।

এসময় আলিহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, যুবদলের আহ্বায়ক শাহ্ আলম, যুগ্ন আহ্বায়ক তাজ, আলী হোসেন, ছাত্র নেতা আনোয়ার হোসেন, সোহাগ, মিলন ও রাজ্জাক উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান জানান, প্রথম দিন ৫শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র এই খাদ্য বিতরণ কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

হাকিমপুরে গৃহবন্দী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০