০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ত্রান সামগ্রীর পর বিনামূল্যে সবজি বিতরণ কাজে নিয়জিত জেলা যুবলীগের সভাপতি

ত্রান সামগ্রীর পর বিনামূল্যে সবজি বিতরণ কাজে নিয়জিত জেলা যুবলীগের সভাপতি টিপু। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় সাময়িক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূলে শাক-সবজি বিতরণ করেছেন জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

সোমবার(১৩ এপ্রিল) সকালে পৌর শহরের শাখারি পাড়া এলাকায় ভ্যানগাড়ি যোগে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবার গুলো মাঝে এসব শাক-সবজি বিতরণ করেন তিনি। এছাড়া পৌর শহরের প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন আইটেমের শাক-সবজি বিতরণ করা হবে বলে জানান চেয়ারম্যান সাল্লাহ্ উদ্দিন টিপু। এর আগে জেলা যুবলীগের উদ্যোগে ৫০% ছাড়ে খোলা বাজারের সকল ধরণের সবজি বিক্রি করে জেলা যুবলীগের নেতাকর্মীরা। বেশ সাড়া পড়ায় বর্তমানে তা বিনামূল্যেই বিতরণ করছে জেলা যুবলীগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সর্বস্থরের জনগন। জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, আমাদের ব্যক্তি উদ্যোগ ছাড়াও প্রধানমন্ত্রীর তহ বিল থেকে পাওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তিরা সাধারণ মানুষদের জন্য চাল-ডাল আলু বিতরণ করছে। কিন্তু ওইসব পরিবারের ঘরে চাল থাকলে নেই শাক-সবজি। তাই আমি জেলা যুবলীগের পক্ষ থেকে সেইসব পরিবারদের সকল ধরণের কাঁচা শাক-সবজি বিনামূল্যে পৌঁছে দিচ্ছি। তিনি বলেন এটা জেলা যুবলীগের পক্ষ থেকে মধ্যবিত্তদের উপহার সরুপ। এভাবে প্রতিটি ওয়ার্ডে মধ্যবিত্তদের ঘরে পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে বলে জানান এ নেতা। এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ত্রান সামগ্রীর পর বিনামূল্যে সবজি বিতরণ কাজে নিয়জিত জেলা যুবলীগের সভাপতি

প্রকাশিত : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০