১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গাজীপুরের ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

ফাইল ছবি

গাজীপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া হাসপাতালের আরও ২১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ও কনসালটেন্ট জেনারেল রাজিব হাসান।

ডা. রাজিব হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ৫ এপ্রিল থেকে ওই তিন চিকিৎসক ঢাকায় তাদের বাসায় অবস্থান করছিলেন। গতকাল সোমবার আইইডিসিআরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। পরে তাদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে বলে রাতে টেলিফোনে আইইডিসিআর কর্তৃপক্ষ নিশ্চিত করে। এরপর তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকার বাসায় তারা ভালো আছেন।

হাসপাতালের পরিচালক আরও জানান, ওই তিন চিকিৎসকের সংস্পর্শে এসেছেন হাসপাতালের এমন ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তাদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের তিন চিকিৎসক করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান শেখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০