১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পটিয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকদন্ডী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন সবুজ মেম্বারের বিরুদ্ধে ত্রান বিতরণে স্বজন প্রীতির অভিযোগ আনায়  নুর হোসেন নামে এক যুবককে মারধর করা হয়েছে। এতে যুবকটি প্রতিকার প্রার্থনা করে মেম্বার সবুজ সহ আরো  ৬ জন সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের  চেয়ারম্যান কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয়ে  ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন সবুজ তার এলাকায় সম্প্রতি ত্রাণ বিতরণ কাজ শুরু করেন। এতে বেশ কিছু নীরিহ মানুষ বাদ পড়ায় নুর হোসেন সহ কয়েকজন মেম্বারের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনেন। এতে মেম্বার সবুজ  ক্ষিপ্ত হয়ে  শবে বরাতের দিন রাত পৌনে ১ টার দিকে নুর হোসেন নামাজ শেষে বাড়ী ফেরার সময় আলমগীরের মাধ্যমে
নির্জন জায়গায় ডেকে নিয়ে তিনি সহ ১৫ /১৬ জন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত  জখম করে। পরে স্থানীয় লোকজন নুর হোসেনকে সেখান থেকে উদ্বার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে আইও নাজমুল হাসান আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে  জানতে চাইলে  পটিয়া থানার ওসি  বোরহান উদ্দিন জানান, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি তদন্ত করছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটিয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : ১১:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০