০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কল দিলে রোগীকে হাসপাতালে নেবে পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন রয়েছে মৌলভীবাজার। এ সময় যানবাহনের অভাবে কোনো রোগীকে হাসপাতালে নিতে সমস্যা হলে তা সমাধানে এগিয়ে আসবে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা করোনাভাইরাস মোকাবিলা কমিটির সভায় এ ঘোষণা দিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

তিনি বলেছেন, ‘আমাকে ফোনে কল করলেই রোগীকে হাসপাতালে পৌঁছে দেবে পুলিশ। মৌলভীবাজার লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটে অনেক যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অনেক রোগী হাসপাতালে যেতে পারছেন না। সেই মানবিক দিক চিন্তা করেই আমি এ উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে (০১৭১৩৩৭৪৪৪০) কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। এছাড়া, কোনো পরিবারে যদি খাদ্য সংকট থাকে, তাহলে আমরা পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছে দেব।

পুলিশ সুপার ফারুক আহমেদ স্যারের নির্দেশে ইতোমধ্যে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন প্রান্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ আমরা পুলিশ সদস্যরা চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। যেকোনো বিপদে জনগণের পাশে পুলিশ সব সময় থাকবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

কল দিলে রোগীকে হাসপাতালে নেবে পুলিশ

প্রকাশিত : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০