ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রতিবেশীদের ত্রাণ দিয়েছেন এক ভ্যানচালক ও তার মা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোর্কণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩২ জন দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ভ্যানচালক রমজান আলী ও তার মা রাবেয়া বেগম।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১টি সাবান দেওয়া হয়।
রমজান আলী বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষ আজ কর্মহীন। জেলায় চলছে লকডাউন। কেউ কাজে যেতে পারছে না। আমি নিজেও গরিব মানুষ। তারপরও ৩২ জন অসহায় মানুষকে ত্রাণ দিয়েছি। পাশের মানুষ ভালো থাকলে আমরাও ভালো থাকব।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










