০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

র‍্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন

র‍্যাব মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডিপ্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার সকালে তিনি র‍্যাব সদর দফতরে এই দায়িত্বগ্রহণ করেন। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তার এই নতুন দায়িত্বের কথা জানানো হয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

অপরদিকে আজ র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশ মহাপরিদর্শকের ব্যাজ পরানো হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার আলোচনা সভা

র‍্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০